রিপন বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি: নড়াইলে সাংবাদিকদের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা পুলিশ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার। তিনি তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, খুনসহ বিভিন্ন অপরাধ দমন এবং কাগজবিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি এসব বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।
পুলিশ সুপার বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সবসময় তৎপর রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দিক, কামরুজ্জামান ও রকিবুল হাসান।
এছাড়াও রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ)এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মমহাসচিব ও নড়াইল জেলা কমিটির সভাপতি সাজ্জাদ আলম খান সজল ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।