স্বপন কুমার দাস,নড়াইল প্রতিনিধি: নড়াইল শেখহাটী ইউনিয়নের শেখপাড়া বোড়াপাড়া জামে মসজিদ ও শেখহাটী হাফেজিয়া মাদ্রাসার বরাদ্দ নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিশিষ্টজনেরা।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্নরকম বাজে মন্তব্য দেখে ঘটনার অনুসন্ধানে গিয়ে সাংবাদিকেরা জানতে পারেন উক্ত প্রতিষ্ঠান দুইটির নামে ৫শ কেজি করে মোট ১হাজার কেজি চাউল বরাদ্দ হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে। 

বরাদ্দের সম্পূর্ণ চাউলের বাজার মূল্যের টাকা উক্ত দুইটি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ব্যয় করা হচ্ছে এবং তার সকল হিসাব সঠিক রয়েছে।

এব্যাপারে জানতে চাইলে শেখহাটী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছামছুর রহমান খান বলেন, এই ডিসি অফিসের বরাদ্দ নিয়ে আমিও সহযোগিতা করেছি এবং প্রাপ্ত বরাদ্দের সকল অর্থ যাতে সঠিক ভাবে প্রতিষ্ঠান দুইটির উন্নয়নে ব্যয় হয় সেদিকে নজরদারি রেখেছি। সম্পূর্ণ পরিছন্ন ভাবে উন্নয়নের কাজ চলমান রয়েছে।

শেখপাড়া বোড়াপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ ছোরাফ বোড়া বলেন, কিছু অসাধু ব্যক্তি ধর্মীর প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্টের জন্য অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শেখহাটী শেখপাড়া হাফেজিয়া মাদ্রাসার সভাপতি মোঃ জাহান আলী বলেন, আমাদের মাদ্রাসার বরাদ্দ নিয়ে অপপ্রচার সত্যিই অত্যন্ত দুঃখজনক। যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা মাদ্রাসা কমিটির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি অপপ্রচারকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।