
মনির খান স্টাফ রিপোর্টার:লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২০ এপ্রিল বুধবার আলাউদ্দিন মুন্সির মোড়ের পাশে মধুমতি কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা আওয়ামি লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুভাষ চন্দ্র বোস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ সৈয়দ মসিয়ুর রহমান,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মন্জুরুল করিম মুন সভাপতি ফয়জুল হক রোম,মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ,যুগ্ম সম্পাদক লে কমান্ডার আব্দুল্লাহ, সাজ্জাদ হোসেন মুন্না, সাংবাদিক সৈয়দ খায়রুল আলম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত বঙ্গবন্ধু আদর্শের নেতাকর্মী।
মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মোনাজাত করে সবাই কে ইফতার বিতরণ করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।