
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাচাঁমাটিয়া নদের উপর নির্মিত হলো মনোমুগ্ধকর ‘দ্য ফুড প্যালেস’ রেষ্টুরেন্ট। কাঠের নানা কারুকাজে সাজানো এই রেষ্টুরেন্টের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে গরীব,দুঃখী ও সকল পর্যায়ের লোকদের জন্য এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জমকালো নানা আয়োজনে বড় পরিসরে এ উদ্বোধনী করা হয়েছে।
(২৯শে এপ্রিল ) শুক্রবার সন্ধ্যা ৬ টায় ঈশ্বরগঞ্জ পৌরসভার পাট বাজারের বেসিক ব্যাংক সংলগ্ন কাচাঁমাটিয়া নদের উপর দ্য ফুড প্যালেস রেষ্টুরেন্ট আয়োজন করা হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সদস্য মাহবুবুর রহমান মাহবুব, ১ নং সদর ঈশ্বরগঞ্জ ইউপির চেয়ারম্যান আবু হানিফা হানিফ, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শহীদুল ইসলাম মাসুদ,দেলোয়ার জাহান মামুন, আনোয়ার হোসেন মুন্না প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।