ছবি কলম কথা
ছবি কলম কথা

ডা. আজাদ খান, স্টাফ রিপোর্টার জামালপুর: আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রভাতে কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড (সিএইচআরডব্লিউ) জামালপুর সদর উপজেলা কমিটির উদ্যোগে নরুন্দীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস পালিত হয়েছে। ভোরে প্রথমে সংগঠনের অফিস ঘরে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়,
পরে সামাজিক দূরত্ব বজায় রেখে অমর একুশের অমর গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজিয়ে মন্থর গতিতে প্রভাত ফেরীর মাধ্যমে নরুন্দি স্কুল এন্ড কলেজের শহীদ মিনারের বেদিতে গিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উক্ত প্রভাতফেরি ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর সদর উপজেলা কমিটির সভাপতি প্রভাষক মো: হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক জাহাঈীর আলম (সাংবাদিক), সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসাইন সহ কমিটির সকল সদস্য এবং সমাজের নানা শ্রেনীর গুণী জন।।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।