ছবি কলম কথা
ছবি কলম কথা

মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর মেলান্দহে ভোজ্য তেল অনৈতিক ভাবে মজুদ করায় মেলান্দহে ২জন গোডাউন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সকালে উপজেলার মেলান্দহ বাজারে এই অভিযান চালায় মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী মোঃ সিরাজুল ইসলাম। মেলান্দহ বাজারের মেইন রোড়ের ম্যাজিস্ট্রেটমেসার্স তপু এন্টারপ্রাইজে অনৈতিক ভাবে ৩৭৩টি ড্রামে ৫৬ হাজার লিটার তেল মজুদ রাখায় দায়ে,
স্টোরের মালিক শ্রী তপু সাহাকে ৩০ হাজার টাকা এবং জননী তেল ভান্ডারে ১৬৬টি ড্রামে ২৫ হাজার ৫০০ লিটার খোলা তেল মজুদ রাখায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় জরিমানা করা হয় বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কলমকথা/ বিথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।