ইয়াছির আরাফাত, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে নব নির্মিত নূর ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের শুভ উদ্বোধ করলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্য মন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের সীমারপাড়ে অবস্থিত নূর ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন অর্থপেডিক্স সার্জন সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ এম আর করিম।
ইমামবাগ দরবার শরীফের পীর সাহেব কারী মোহাম্মদ ইদ্রিস আলীর সভাপতিত্বে এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা আ’লীগের সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি শাহিনা বেগম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ফড়িং প্রমূখ ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।