
জুনাঈদ আল হাবীব, নেত্রকোণা প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদ-উল-ফিতরের আগে আজ ২৬ এপ্রিল, ২০২২ তারিখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেশব্যাপী ৩২ হাজার ৯০৪টি ঘর ঈদ উপহার প্রদান করেন।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহ প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজি মোঃ আবদুর রহমান মদন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করে মদন ইউনিয়নের দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ঘর ও জমির দলিল আজ উপকারভোগীদের মাঝে হস্তান্তর করেন।
উল্লেখ্য, নেত্রকোণা জেলার ১০ টি উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের ১ হাজার ১১৭টি ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে ৩৪৭টি ঘরের নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে উদ্বোধন করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।