
আবুল হাশেম স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলার আমোদপুর গ্রামের মৃত,নঈমুদ্দিন সরকারের ৪ নম্বর ছেলে নজরুল ইসলাম সরকার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার (১ এপ্রিল) ভোর ৪ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় এক বাসায় মৃত্যুবরণ করেন তিনি। উল্লেখ্য তিনি ঢাকায় ইলেকট্রিশিয়ান হিসেবে চাকুরী করতেন।
নজরুল ইসলাম সরকার ব্যক্তি জীবনে একজন হাঁসি-খুশি ও ভালো মনের মানুষ ছিলেন। এদিকে,তার মৃত্যুতে,স্থানীয় রাজনৈতিক ও সমাজিক সংগঠন শোক প্রকাশ করেন এবং শকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আজ সকাল সাড়ে ৯ টায় ঢাকায় প্রথম নাজের জানাযা ও বাদ আছর মরহুমের নিজ এলাকায় দ্বিতীয় নামাজের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।