
নওগাঁর রাণীনগরে নৌকা প্রতীকের ইউনিয়ন নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ ও চেয়ার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার পারইল ইউনিয়নের বগারবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
পারইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু বলেন, নওগাঁ-৬ আসনের নৌকার প্রার্থী আনোয়ার হোসেন হেলালের নির্বাচনি প্রচারণার জন্য গত ১৯ ডিসেম্বর বগারবাড়ি বাজারে নির্বাচনি অফিসের উদ্বোধন করা হয়। এরপর থেকে আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে নেতাকর্মীরা এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। এরই মধ্যে শুক্রবার রাতে কে বা কারা অফিসে অগ্নিসংযোগ করেছে। এতে পোস্টার, কাপড় ও চেয়ার পুড়ে গেছে। এছাড়া ভাঙচুর করেছে বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার।
ঘটনাটি পুলিশ-প্রশাসনকে জানানোর পাশাপাশি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।