রাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় উদয়ন সাহিত্য ও সংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত নতুন কমিটির অভিষেক, গুণিজন সম্মাননা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত।
শনিবার ( ৩ডিসেম্বর) বিকালে ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলনায়তনে কথাসাহিত্যিক অধ্যাপক ড. আবুল হায়াত ইসমাইল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আাইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হুমায়ুন কবির চৌধুরী, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা, ধামইরহাট এম এম ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কবি এসএম আব্দুর রউফ , জেলা পরিষদের সদস্য আজাদ রহমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ কবি আরিফুর রহমান, সহ রাজশাহী, বগুড়া ও নওগাঁ এবং স্থানীয় শিক্ষাবিদ শিক্ষা অনুরাগী কবি, সাহিত্যক, ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সুধিজন এবং উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্য বৃন্দ প্রমূখ।
>> এসময় কথাসাহিত্যিক আবুল হায়াত ইসমাইলের “বাকবদল” কবি ও কথাসাহিত্যিক আবু হেনা মোস্তফা কামালের “জমেছে শৈবাল” “স্বচ্ছন্দোচারীর ডায়েরি” ও কবি আহম্মেদ হোসেন বাবুর “মন্নচৈতন্যে বঙ্গবন্ধু” “বৃক্ষ আমার বন্ধু” “তার মৈত্রীর জন্য সংসক্তি” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
পরে নজিপুর সরকারি কলেজের প্রতিষ্ঠতা অধ্যক্ষ শিক্ষাবিদ অধ্যাপক ময়েজউদ্দিন, কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, কবি ও সাহিত্য সংগঠক কবিকুন্জ রাজশাহী অধ্যাপক রুহুল আমিন প্রামানিক, কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক সাইফুল ইসলাম , উদয়ন সাহিত্য সংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট জাহেদুল ইসলাম কে গুণিজন সম্মাননা প্রদান করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।