নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেলগেটে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছেন।
আজ শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে লালপুর উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্য এক মেয়ে ও দুজন ছেলে রয়েছে।
লালপুর থানার ওসি মো. মোনোয়ারুজ্জামান জানান, শনিবার দুপুর পৌনে ১টার দিকে লালপুর উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।