সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জে পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে লেগুনার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো ৪ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- মনি, মুকুল, মকবুল, হায়দার ও আব্দুল হালিম। তাদের সবার বাসা নাটোরে।
বৃহস্পতিবার (২৬ মে) রাত ২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া আঞ্চলিক সড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রী নিয়ে নাটোরের দিকে যাচ্ছিল একটি লেগুনা। লেগুনাটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা রামারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ৫ জন আহত হন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। দুর্ঘটনাকবলিত লেগুনা ও ট্রাক হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।
লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।