ঈদ সামগ্রী বিতরণ
ঈদ সামগ্রী বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের খানসামায় পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক লিওন চৌধুরীর উদ্যোগে প্রায় ৪ শতাধিক অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
পহেলা মে রবিবার দুপুরে উপজেলার হোসেনপুর গ্রামে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
খানসামা উপজেলার জাতীয় পার্টির সভাপতি মোনাজাত চৌধুরীর সভাপতিত্বে ও পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক লিওন চৌধুরীর ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনবন্ধু এটিএম সুজাউদ্দিন লুহিন শাহ্।
এ বিষয়ে লিওন চৌধুরী সকলের দোয়া কামনা করে বলেন, পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করার জন্য আমার এ ক্ষুদ্র প্রচেষ্ঠা। সমাজে যারা বিত্তবান আছেন, তাদের প্রত্যেকের উচিৎ আশপাশের মানুষের খোজ খবর নিয়ে তাদের পাশে থাকার। মানুষের সেবার মাধ্যমেই আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা যায়।
এসময় আরোও উপস্থিত ছিলেন খানসামা থানার অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী লায়ন, ২ নং ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজুল ইসলাম বাবুল, সাংবাদিকগন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।