ইফতার ও দোয়া অনুষ্ঠিত
ইফতার ও দোয়া অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শারীরিক সুস্থ্যতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দিনাজপুরের খানসামায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা বিএনপিসহ সকল সহযোগী-অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপি’র অন্যতম যুগ্ম আহবায়ক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিনের ইট ভাটা প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খানসামা উপজেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হক চৌধুরী (বিএসসি) এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা-চিরিরবন্দরের মাটি ও মানুষের নেতা,দিনাজপুর জেলা বিএনপি’র অন্যতম যুগ্ম আহবায়ক,সাবেক এমপি জননেতা আখতারুজ্জামান মিয়া।
এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন খানসামা উপজেলা বিএনপি’র অন্যতম যুগ্ম আহবায়ক ও ৫নং ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপি’র সদস্য সাইয়েদ আহম্মেদ,সেলিম ইসলাম ,বুলবুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও সহযোগী-অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।