দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের অক্টোবর মাসের মাসিক সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসানের সঞ্চালনায় এই মাসিক সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভাটি অনুষ্ঠিত হয়।

মাসিক সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দাপ্তরিক চিত্র তুলে ধরেন। সভাটি শেষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন,থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম,ছয় ইউপি চেয়ারম্যানগণ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।