
মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম: প্রথমবারের মতো কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরে নোঙ্গর করলো কয়লাবাহী ভারতীয় নৌযান (বলগেট) এমবি এইচ আলী।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ভারতের আসামের ধুবরি থেকে ব্রহ্মপুত্র নদ নৌরুটে কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরে পৌঁছায় কয়লাবাহী নৌযানটি। চিলমারী নৌবন্দরের দায়িত্বে থাকা রাজস্ব কর্মকর্তা রতন কুমার শিল এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৯ সালে চিলমারী নৌবন্দরে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি শুরু হলেও এই প্রথম কয়লাবাহী নৌযান ঐতিহ্যবাহী এই নৌবন্দরে নোঙ্গর করলো। গত ৭ ফেব্রুয়ারি দুপুরে এই নৌবন্দর থেকে প্রথমবারের মতো পণ্যবাহী (ওয়েস্ট কটন) নৌযান ভারতের উদ্দেশে ছেড়ে যায়।
নৌবন্দর সূত্রে জানা গেছে, ভারতের আসামের ধুবরি থেকে ৫০ মেট্রিকটন কয়লা নিয়ে এমবি এইচ আলী নামক নৌযানটি বুধবার বিকালে চিলমারী নৌবন্দরে পৌঁছায়। বাংলাদেশের দিনাজপুর জেলার মেসার্স তাহসিন এন্টারপ্রাইজ এই কয়লার আমদানিকারক এবং ভারতের আসাম রাজ্যের ধুবরির মেসার্স ইউনাইটেড ওভারসেজ রফতানিকারক প্রতিষ্ঠান।
রাজস্ব কর্মকর্তা রতন কুমার শিল জানান, চিলমারী নৌবন্দর চালুর পর বিভিন্ন সময় ভারত থেকে পাথরবাহী নৌযান চিলমারী বন্দরে আসলেও এবারই প্রথম কয়লা আমদানি হলো।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।