লাতিফুল আজম, কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গতকাল শনিবার রাতে চাঁদখানা ও বাহাগিলি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড হয়েছে আধা পাকাসহ কাচা ঘরবাড়ী ভেঙ্গে পরেছে শত শত গাছপালা। লেপটে গেছে কৃষকের মাঠের ধান, ভ’ট্রা,কাচামরিচ ও পাট ক্ষেত।

ঝড়ে উড়ে গেছে সদ্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাল। জানাগেছে, গতকাল শনিবার রাত ১টার দিকে চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা সরঞ্জবাড়ী ও বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি কারবালার ডাঙ্গার উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়েছে আধাপাকাসহ কাচাঘর বাড়ী ।

এসময় নগরবন গ্রামের আমীর আলীর আধাপাকা ঘরের টিনসহ প্রায় শতাধিক কাচা বাড়ীর ঘরের চাল উড়ে যায়। এছাড়াও বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি কাবরালার
ডাঙ্গায় ২০২১-২২ অর্থবছরে প্রথম পর্যায়ে নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের একটি টিনের চাল উড়ে যায়। এসময় দুমরে মুচরে গেছে আরোও কয়েকটি ঘরের চাল।

বাহাগিলি ইউনিয়নের কারবালার ডাঙ্গার প্রধানমন্ত্রীর ঘর পাওয়া রুবেল হোসেন এবং আমেনা বেগম বলেন, আমাদের ঘরগুলো নির্মানের সময় নি¤œমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। এছাড়া ঘরের কাঁঠগুলো একেবারে মানসম্মত ছিলনা। ঝড়বৃষ্টি হলে আমরা এমনিতেই ভয়ে ভয়ে থাকতাম। গতকালের রাতের বৃষ্টিপাত ও ঝড়ের সময় আমাদের ঘরের টিনের চালাগুলো উড়ে গিয়ে অন্য জায়গায় পরে গিয়েছে।

এছাড়াও ৭ থেকে ৮ টি ঘরের বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। এদিকে কৃষকের কষ্টার্জিত ফসল ধান ভুট্টা মরিচ ও পাটক্ষেত লেপটে গেছে। উপরে পড়েছে শত শত ফলজ বনজ ও কাঁঠের গাছ। কিশোরগঞ্জ থেকে উত্তর চাঁদখানা নগরবন যাওয়ার পাঁকা রাস্তাটির দুধারে থাকা বড় কয়েকটি গাছ উপরে পরে যোগাযোগ ব্যাবস্থা বন্ধ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ এলাকাবাসীর এ পাঁকা সড়কটি সকাল থেকে বন্ধ থাকলে ভেঙ্গে পড়া গাছ অপসারনের জন্য কোন ব্যাবস্থা নেইনি কর্তপক্ষ।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা হাািববুর রহমান বলেন ফসলের ক্ষয়ক্ষতি নির্ধারনের জন্য উপ সহকারী কৃষি কর্মকর্তাগন মাঠ পর্যায়ে রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আবুল হাসনাত সরকার বলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্থ ব্যাক্তির নামের তালিকা তৈরী করতে বলা
হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকীর সাথে কথা বললে তিনি বলেন, ঝড় বৃষ্টিতে প্রথম পর্যায়ের নির্মিত কয়েকটি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘরগুলো খুব তাড়াতাড়ি
মেরামতের ব্যাবস্থা করা হবে।