
মোঃ তাহেরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ৬বছর বয়সী এক কন্যা শিশু ধর্ষণের মামলায় মো. রাশেদ (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। রাশেদ ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতি পূর্ব চেয়ারম্যান পাড়ার মো. মোস্তফার ছেলে।
বুধবার(২০ এপ্রিল) ভোররাতে মৌজা গোমনাতি এলাকায় রাশেদের বোনের রাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। দুপুরে গ্রেপ্তারকৃত রাশেদকে আদালতে পাঠানো হয়েছে।মামলা সূত্রে জানাযায়, গত ১৮ এপ্রিল সোমবার নিজ বাড়িতে খেলছিল শিশুটি।
প্রতিবেশী রাশেদ শিশুটিকে একা পেয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার সময় শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেন।মামলা তদন্তকারী কর্মকর্তা ঠাকুর দাস রায় জানান, ভোররাতে রাশেদকে তার বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাশেদকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।