
এ,কে,এম,খোরশেদ আলম, নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন নলডাঙ্গা উপজেলা প্রশাসন।
২৫(জানুয়ারি) সকাল হতে বিকেল পর্যন্ত নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নে বাশিলা কওমি মাদরাসা, রায়সিংহপুর ও ভূষণগাছা কওমি মাদরাসায় ছাত্রদের মাঝে সরকারি ভাবে শতাধিক শীতবস্ত্র ও করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেন। নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার ও নলডাঙ্গা উপজেলা ত্রাণ বিভাগের কর্মকর্তাগণ।
এই তীব্র শীতে শিক্ষার্থীরা শীতবস্ত্র পেয়ে আনন্দিত।
এসময় উপস্থিত ছিলেন, সকল মাদ্রাসার প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকগণ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।