গতকাল বিকাল ৪ টায় অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মানের স্থান পরিদর্শন করেন।
এ উপলক্ষে যশোরের ভবদহ এলাকার টেকা মুক্তেশ্বরী নদী অববাহিকায় সরকারী খাস জমিতে আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মানের জন্য স্থান পরিদর্শন করেন ।
এ সময় তার সফর সংঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার (ভুমি) মণিরামপুর আলী হাসান, কে জি ও আকরামুল হোসেন, নেহালপুর ইউনিয়ন ভুমি কর্তা আমিরুল ইসলাম, নেহালপুর ইউপি চেয়ারম্যান এম এম ফারুখ হুসাইন সহ প্রমুখ।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান জানান সরকারী নির্দেশ আছে ভুমিহীনদের পুর্নবাসন তারই ধারাবাহিকতায় মনিরামপুরে ভুমিহীন পুর্নবাসনের জন্য আমদের তালিকা যাচাই-বাছাই চলছে যারা ভুমিহীন তালিকায় আসবে তাদেরকে আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়া হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।