ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ফস্টার করপোরেশন লিমিটেডে কিউকমের ৬ হাজার ৭২১ জন গ্রাহকের আটকে থাকা ৫৯ কোটি টাকা পর্যায়ক্রমে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ সোমবার (২৪ জানুয়ারি) ২০ জন গ্রাহককে মোট ৪০ লাখ টাকা ফেরত দেওয়া হলো।
বাকি গ্রাহকদেরও আটকে থাকা টাকা পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। কিউকমের ৩৯৭ কোটি টাকা পেমেন্ট গেটওয়ে ফস্টারে আটকে রয়েছে।
এর মধ্যে ক্রেতাদের অন্তত ১৬৬ কোটি টাকা রয়েছে, যার বিপরীতে ই-কমার্স প্রতিষ্ঠানটি পণ্য ডেলিভারি করেনি। এসব টাকা ফস্টারের জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্টে আটকে রয়েছে।
কলমকথা/বি সুলতানা
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।