আজ আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ
আজ আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ শনিবার (২৬ মার্চ) ভারতের উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আখাউড়া স্থলবন্দর বন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ সকাল থেকে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ আছে।
আগামীকাল রোববার (২৭ মার্চ) সকালে ফের আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে। বিষয়টি আগেই ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম চলছে বলে আখাউড়া কাস্টমস স্থল শুল্ক রাজস্ব কর্মকর্তা শাহ্ নোমান সিদ্দিকী জানিয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।