
ঈদে মিলাদুন্নবী ও লক্ষ্মী পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে বুধবার আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে। বাংলাদেশ-ভারত দুই দেশের আখাউড়া-আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ী নেতাদের সিদ্ধান্তে বাণিজ্য বন্ধ রয়েছে বলে জানান আখাউড়া স্থলবন্দর আমদানি-
রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। তিনি জানান, ঈদে মিলাদুন্নবী ও লক্ষ্মী পূজা উপলক্ষে বুধবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ জানিয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।