এনভিডিয়ার নতুন গ্রাফিক্স কার্ডে ভাইরাস ছড়াচ্ছে ক্রিপ্টো মাইনিং টুল!
এনভিডিয়ার নতুন গ্রাফিক্স কার্ডে ভাইরাস ছড়াচ্ছে ক্রিপ্টো মাইনিং টুল!

সম্প্রতি গিটহাবে এনভিডিয়ার নতুন গ্রাফিক্স কার্ডের জন্য ‘এনভিডিয়া আরটিএক্স এলএইচআর ভি২ আনলকার’ নামে একটি ক্রিপ্টো মাইনিং টুল এসেছিল। শেষ পর্যন্ত দেখা গেছে ওই টুলটি তো প্রতিশ্রুত কাজ করেই না উল্টা ভাইরাস ছড়ায়। হার্ডওয়্যার রিভিউয়ে শীর্ষ সাইটগুলোর অন্যতম টম’স হার্ডওয়্যার এবং পিসি গেমারসহ বিভিন্ন সাইটে খবর আকারেও উঠে এসেছে বিষয়টি।
ক্রিপ্টো মুদ্রার মালিক হওয়া যায় একাধিক উপায়ে। এর অন্যতম একটি উপায় হচ্ছে, ক্রিপ্টো মুদ্রা লেনদেনের রেকর্ড বা ব্লকচেইন আপডেটের মাধ্যমে। যারা এই রেকর্ড সংরক্ষণ করেন তারা কাজের পুরস্কার হিসেবে ক্রিপ্টোকারেন্সি পান। আর দ্বিতীয় উপায় হতে পারে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে প্রচলিত অর্থের বিনিময়ে ক্রিপ্টো মুদ্রা ক্রয় করা। ক্রিপ্টো মুদ্রার শুরুর দিকে হিসাবের সংখ্যা ছিল কম।
ফলে সাধারণ কম্পিউটারেই হিসাব রাখা যেত। যত দিন যাচ্ছে ততোই বড় হচ্ছে এই ডেটাবেইজ। আর তাই প্রসেসিং ক্ষমতার জন্য কম্পিউটারের গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে গেম খেলতে যেসব উচ্চমানের গ্রাফিক্স কার্ড ব্যবহার হচ্ছে সেগুলোও জনপ্রিয়তা পাচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।