
বিশ্বকর্মা পূজা উপলক্ষে আখাউড়া- আগরতলা বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে এ পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে। আখাউড়া স্থল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান জানান, হিন্দু ধর্মালম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে
ভারতে সরকারি ছুটি থাকায় আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন যৌথভাবে স্বাক্ষরিত এক চিঠিতে আগেই বিষয়টি জানিয়েছেন।
তবে আগামীকাল রোববার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিকভাবেই চলবে। আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ জানান, বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।