চলতি অর্থবছরে (২০২২-২৩) বেনাপোল কাস্টমসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৫ হাজার ৯৬৬ কোটি টাকা। গত বছরের চেয়ে এ বছর লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে ৮০৮ কোটি টাকা।
তবে সুষ্ঠু বাণিজ্যের ক্ষেত্রে বন্দর ও কাস্টমসে এখনই প্রয়োজনীয় অবকাঠামো স্থাপন না হলে সামনের বছরেও লক্ষ্য মাত্রা অর্জনে ঝুঁকি থাকবে বলে মত বাণিজ্যিক সংশিষ্টদের।
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান। কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, প্রতি অর্থ বছর শুরুতে দেশের সব কটি বন্দরে আমদানি পণ্যের উপর সম্ভাব্য রাজস্ব আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড।
ব্যবসায়ীরা বলছেন, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৬শ’ ট্রাক পণ্য আমদানির চাহিদা রয়েছে। তবে ভারত অংশে কালিতলা পার্কিংয়ে দীর্ঘ দিন ট্রাক আটকে থাকা এবং বেনাপোল বন্দরে জায়গা সংকটের কারণে দিনে সাড়ে ৩শ’ ট্রাকের বেশি পণ্য আমদানি সম্ভব হয় না।
ভারী পণ্য খালাসের ক্ষেত্রে বন্দরে পর্যাপ্ত ক্রেন,ফর্কক্লিপ না থাকায় ব্যবসায়ীরা চাহিদা মত পণ্য খালাস নিতে পারে না। নানান অব্যবস্থাপনায় বারবার বন্দরে ঘটছে অগ্নিকাণ্ড।
ফলে লোকসানের কবলে পড়ে এ বন্দর ব্যবহার কমিয়েছন ব্যবসায়ীরা। এতে দেখা গেছে, গত ১১ বছর ধরে সরকারের রাজস্ব আয়ের লক্ষমাত্রা পূরণ হচ্ছে না।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।