পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোজ্যতেল, ছোলা, ডাল, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুরের আমদানির ঋণপত্র (এলসি) ন্যূনতম মার্জিনে খোলার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটি সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, রোজায় ব্যবহৃত পণ্য ভোজ্যতেল, পেঁয়াজ, মটর, চিনি, মসলা, ছোলা, ডাল এবং খেজুরের সরবরাহ বৃদ্ধি ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ঋণপত্র (এলসি) খোলা সহজ ও নগদ মার্জিন হার কমিয়ে আনতে হবে। ঈদকে সামনে রেখে বাজারে যাতে পণ্যের সরবরাহ বৃদ্ধি এবং দাম সহনীয় থাকে তা বিবেচনায় রাখতে হবে।
যাতে ঋণপত্র খোলা সহজ হয় ও ব্যয় কমে আসে। সার্কুলারে বলা হয়েছে, আগে জারিকৃত সার্কুলারে অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে উল্লেখিত শর্ত ও নির্দেশনা বহাল থাকবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।