বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ১১ কোটি টাকার বীজ, সার সহায়তা
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ১১ কোটি টাকার বীজ, সার সহায়তা

সাম্প্রতিক বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত ১৭টি জেলার কৃষকদের মাঝে প্রায় ১১ কোটি টাকার বীজ, সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এতে উপকৃত কৃষকের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার জন। শনিবার (৩০ জুলাই) কৃষি মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে প্রথম ধাপে ৯৪ হাজার কৃষককে ৫ কোটি ৮৮ লাখ টাকার আমন বীজ ও সার বিনামূল্যে দেয়া হয়েছে। দ্বিতীয় ধাপে বেশি ক্ষতিগ্রস্ত ৪টি জেলা- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৭০০ কৃষককে প্রায় সাড়ে ৩ লাখ টাকার নাবী জাতের (লেইট ভ্যারাইটি) আমন ধান বীজ ও সার সহায়তা দেয়া হয়েছে।
তৃতীয় ধাপে ৯০ হাজার কৃষককে প্রায় ৫ কোটি টাকার পুনর্বাসন সহায়তা বাস্তবায়ন কাজ চলছে। এর মধ্যে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উচ্চফলনশীল আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়ার কাজ চলমান আছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।