বাংলাবান্ধায় সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ ৮ দিন
বাংলাবান্ধায় সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ ৮ দিন

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আট দিন সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (৫ জুলাই) রাতে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী রোববার (১০ জুলাই) পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপসহ উভয় দেশের ব্যাবসায়ীদের সম্মতিতে আগামী শুক্রবার (৮ জুলাই) থেকে পরবর্তী শুক্রবার (১৫ জুলাই) পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ মোট আট দিন ব্যবসায়ীক সকল কার্যক্রম বন্ধ থাকবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।