সিগারেট থেকে সরকার রাজস্ব হারিয়েছে ৫ হাজার কোটি টাকা
সিগারেট থেকে সরকার রাজস্ব হারিয়েছে ৫ হাজার কোটি টাকা

তামাকপণ্য সিগারেট থেকে সরকার রাজস্ব হারিয়েছে ৫ হাজার কোটি টাকা। সঠিক কর কাঠামো না থাকায় ২০২১-২২ অর্থবছরে সরকার এ পরিমাণ রাজস্ব হারিয়েছে জনস্বাস্থ্য রক্ষায় তামাকজাত দ্রব্যের উপর সুনির্দিষ্ট করারোপ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য রক্ষায় তামাকজাত দ্রব্যের উপর সুনির্দিষ্ট করারোপ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্স এবং বিএনটিটিপি এটির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ৭১ টিভির বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
মূল প্রবন্ধে বলা হয়, সঠিক কর কাঠামোর অভাবে গত ২০২১-২২ অর্থবছরে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা। সিগারেটের প্যাকেট মুদ্রিত সর্বোচ্চ খুচরা মূল্য এবং গবেষণায় পাওয়া বিভিন্ন স্তরের সিগারেটের খুচরা বিক্রয় মূল্যর পার্থক্য থেকে কর হিসাবে সরকারের প্রাপ্য অংশ হিসাব করে গত অর্থবছরের সম্ভাব্য রাজস্ব ক্ষতি বের করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।