খোলা বাজারে আবার ১০০ টাকা ছাড়িয়েছে ডলারের দাম
খোলা বাজারে আবার ১০০ টাকা ছাড়িয়েছে ডলারের দাম

ডলারের দাম বাড়ছেই। খোলাবাজারে আবার ১০০ টাকা ছাড়িয়েছে দাম। রোববার (১৭ জুলাই) দুপুর পর্যন্ত প্রতি ডলার বিক্রি হয়েছে ১০০ টাকা ২০ পয়সা। এর আগে গত মে মাসের মাঝামাঝি খোলাবাজারে ১০২ টাকায় উঠেছিল।
খোলাবাজারের পাশাপাশি ব্যাংকেও ডলারের দর বাড়ছে। গত এক বছরে আন্তঃব্যাংকে প্রতি ডলারে ৯ টাকা ১৫ পয়সা দর বেড়ে ডলার এখন ৯৩ টাকা ৯৫ পয়সায় বিক্রি হচ্ছে। আমদানি, রফতানি ও রেমিট্যান্সে দর ১০০ টাকা ছুঁইছুঁই। ডলারের দর বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে ১৯৬ কোটি ডলার পরিশোধের পর গত ১২ জুলাই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।
গত বছরের আগস্টে রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলারের ওপরে। এরকম পরিস্থিতিতে রিজার্ভের ওপর চাপ কমাতে আমদানি ব্যয় কমানো, ডলার সরবরাহ বাড়ানো, আইএম থেকে ঋণ নেয়াসহ বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।