জরিমানা ছাড়াই আগামী ৩০ জুন পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবে নতুন করদাতারা
জরিমানা ছাড়াই আগামী ৩০ জুন পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবে নতুন করদাতারা

আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ের নতুন করদাতাদের বাড়তি সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমবারের মতো যারা আয়কর রিটার্ন জমা দেবেন, তারা জরিমানা ছাড়াই আগামী ৩০ জুন পর্যন্ত সময় পাবেন। তবে পুরাতন করদাতাদের আগের মতোই ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। এনবিআরের আয়কর পরিপত্র সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে এনবিআরের এক কর কমিশনার বলেন, নতুন করদাতাদের জন্য চলতি অর্থবছরের বাজেটে ‘কর দিবস’-এর সংজ্ঞা সংশোধন করেছে এনবিআর। ব্যক্তি পর্যায়ে যিনি আগে কখনো রিটার্ন দাখিল করেননি, তার জন্য আয়বর্ষ শেষ হবে পরবর্তী ৩০ জুন। অর্থাৎ ওই সময়ের মধ্যে যেকোনো দিন রিটার্ন দাখিল করতে পারবেন। আয়কর পরিপত্রে বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা রাখা হয়েছে।
তিনি বলেন, বিপুল সংখ্যক করদাতাকে করের আওতায় আনতে এটি একটি ভালো সিদ্ধান্ত বলে মনে করি। বর্তমানে দেশে ৭৮ লাখের বেশি টিআইএনধারী রয়েছেন। যার মধ্যে প্রায় ২৪ লাখ করদাতা নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন। আয়কর আইনে টিআইএনধারীদের জন্য রিটার্ন জমা বাধ্যতামূলক করা হলেও এনবিআর এতোদিন করদাতাদের বাধ্য করেনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।