পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বেড়েছে
পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬০০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৫১ ও ২৪০৬ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার ডিএসইতে এক হাজার ৯৮৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৭৬ কোটি টাকা বেড়েছে। আগের দিন ডিএসইতে এক হাজার ৮১৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে ৩৭১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৮টি কোম্পানির, কমেছে ১৫৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১২৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।