সারাদেশের মতো যশোর কেশবপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার পাশাপাশি সুশৃঙ্খল ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিদিন বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে ২টায় শেষ হবে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১ অক্টোবর।
করোনা মহামারির কারণে চার মাস পিছিয়ে গত ১৯ জুন চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
কিন্তু তার আগ মুহূর্তে সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় ১৭ জুন শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর নতুন সূচি প্রকাশ করা হয়।
উপজেলার এসএসসি, দাখিল ও ভোকেশনাল মোট পরীক্ষার্থী ৩২৪১ জন উপস্থিত পরিক্ষার্থী ৩১৩৫ জন অনুপস্থিত ১০৬ জন। সুন্দরভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।