ড. নিজামউদ্দিন
ড. নিজামউদ্দিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন ড. নিজামউদ্দিন আহমেদ। বুধবার (৯ ফেব্রুয়ারিরি) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে যোগদান করেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার গতকাল (৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি এর অনুমোদনক্রমে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ স্থপতি নিজামউদ্দিন আহমেদকে ৪ বছরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
এর আগে, ড. নিজামউদ্দিন আহমেদ গত তিন যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন সময়ে ডিন ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি বুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি যুক্তরাজ্যের প্রখ্যাত শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ড. নিজামউদ্দিন মুক্তিযুদ্ধে ২নং সেক্টরে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বাংলাদেশ টাইমস ও ডেইলি স্টার পত্রিকায় দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতা করেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্বও পালন করেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।