ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহীউদ্দীন গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি ২০২২ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে (উইকেন্ড প্রোগ্রামসহ) সশরীরে ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি আগের মত সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। একইভাবে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খোলা থাকবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত।
কলমকথা/সাথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।