রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে প্রশাসনের পদক্ষেপে গাফিলতি ও পুলিশ কর্তৃক শিক্ষার্থী গুলিবিদ্ধের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন তারা।
রোববার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেন ও বিক্ষোভ মিছিল করেন।
এদিকে রাবির বিনোদপুরে সকাল থেকে সেখানে কোনো কোনো দোকানপাট খোলা হয়নি। তবে মোতায়েন রয়েছে চার প্লাটুন পুলিশ। এছাড়া পুরো এলাকায় টহল দিচ্ছে র্যাব ও বিজিবি। রোববার সকালে ঘটনাস্থল থেকে সমকাল প্রতিনিধি এই তথ্য জানায়। ৎরাতের সংঘর্ষের ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসা নিয়েছেন আড়াই শতাধিক শিক্ষার্থী।

সকাল থেকে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে তবে সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর গেটের সামনে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সংঘর্ষ শুরু হয়। পরে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।