
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘নীল দল’। ১০টি অনুষদের মধ্যে সবটিতেই জয় পায় তারা। এরমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুটি এবং বাকি আটটিতে ভোটের মাধ্যমে জয় পায় আওয়ামীপন্থী শিক্ষকরা।
আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। এরপর দুপুর দুইটার দিকে ফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মমতাজ উদ্দিন আহমেদ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।