সিলেটে সফররত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি মতবিনিময় সভায় বলেছেন, ‘ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়েছে বলে একটা মহল অপপ্রচার চালাচ্ছে। ধর্মশিক্ষা কোনোদিনই বাদ দেয়া হয়নি, ধর্মশিক্ষা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও নিশ্চয়ই থাকবে। বাদ দেয়ার প্রশ্নই ওঠে না।
ধর্ম তো আমাদের নৈতিকতা, মূল্যবোধ শেখার অন্যতম। কাজেই ধর্মশিক্ষা আছে, থাকবে।
নতুন কারিকুলামে অন্যান্য বিষয়ের মতোই ধর্মশিক্ষাকে নতুনরূপে সাজানো হয়েছে। যাতে শিক্ষার্থীরা শুধু মুখস্ত না করে বুঝে আত্মস্থ করে, চর্চা করে।’ সোমবার (১৮ জুলাই) সিলেট সার্কিট হাউজে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় নিজের বক্তব্যে এ কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানসহ সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।