
বাঘারপাড়া (যশোর) থেকে আজম খানঃ বাংলাদেশ শিক্ষক সমিতির বাঘারপাড়া শাখার চতুর্বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী চার বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। একমিটিতে মির্জপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাস চন্দ্র সমাদ্দার সভাপতি ও চাড়াভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনিচুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলা সদরের বাঘারপাড়া মহিলা কলেজ ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক প্রধান শিক্ষক এনামুছ ছাঈদ । প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা শাখার আহবায়ক বাসুদেব ঘোষ। বক্তব্য রাখেন যশোর জেলা শাখার যুগ্নআহবায়ক গিয়াস উদ্দীন ফিরোজ, আবু সাঈদ, সদস্য সচিব রফিকুল ইসলাম, সংগঠনের বাঘারপাড়া শাখার সিনিয়র সহ সভাপতি প্রধান শিক্ষক মনিরা খাতুন,নিবার্হী সভাপতি প্রধান শিক্ষক মিজানুর রহমান ।
বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলায়মান হোসেন বিশ্বাস তাঁর সহধর্মিনী আলহাজ্ব মমতাজ বেগম ও যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব এর মাতা গুরুতর অসুস্থ হয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে (আই সি ইউ ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছে। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।