ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নির্মাণাধীন বিজ্ঞান ভবনের নাম ‘মাহমুদ হাবিব হিমেল একাডেমিক ভবন’ নামকরণ করে সাইনবোর্ড টাঙিয়েছেন শিক্ষার্থীরা। ট্রাক চাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের নামে এই ভবনটির নামকরণের দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চারুকলা অনুষদের ১৫-২০ জন শিক্ষার্থী এই সাইনবোর্ড টানিয়ে দেন। মৃৎশিল্পী বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মমিন সিদ্দিকি ডিউ বলেন, আমরা প্রশাসনের কাছে নিহত হিমেলের নামে একাডেমিক ভবনের দাবি জানিয়েছিলাম।
প্রশাসনও সেই দাবি মেনে আমাদের আশ্বাস দিয়েছে। এটা কেবল একটা সাইনবোর্ড নয়, এটা আমাদের ভালোবাসা, আবেগ ও দাবির বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, হিমেলের স্বরণে আগামীকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ছবি প্রদর্শনী করা হবে। সেখানে হিমেলের আঁকানো ছবি ও তার স্মরণে আঁকানো ছবি প্রদর্শনী করা হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।