ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের শিক্ষার্থীরা এবার আন্দোলনের ধরন পরিবর্তন করতে যাচ্ছেন। অনশন ভাঙার পর বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় এক সংবাদ সম্মেলনে দাবি আদায়ের আগ পর্যন্ত অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থী মোহাইমিনুল বাশার রাজ বলেন, আমরা আমাদের আন্দোলনের ধরন পরিবর্তন করছি। আমরা জাফর স্যার এবং ইয়াসমিন ম্যামের অনুরোধে অনশন থেকে সরে এসেছি।
যতদিন আমাদের দাবি আদায় না হচ্ছে ততদিন আমরা ক্যাম্পাসে অবস্থান করে সব সাংস্কৃতিক কর্মকাণ্ড, রোড পেইন্টিং এবং সভা-সমাবেশের মাধ্যমে আমাদের আন্দোলন চালিয়ে যাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ সব ফটক আমরা খুলে দিবো। সব একাডেমিক ভবনের তালাও খুলে দেওয়া হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।