সপ্তাহখানেকের মধ্যে নন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের জন্য এমপিওভুক্তির সংবাদ আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (১০ জুন) বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী সপ্তাহেই আমরা এমপিওভুক্তির একটি সংবাদ দিতে পারবো বলে আশা রাখছি।
এমপিওভুক্তির যে কাজটি আমরা করছি সেটি খুব দ্রুতই আমরা প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। তবে এর সংখ্যা কত সেটি এ মুহূর্তে বলতে পারছি না।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।