
সংগঠন ক্যাটাগরিতে সারাদেশের ৫০০+আবেদনকারীকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের স্বপ্নযাত্রী অ্যাওয়ার্ড জয় করল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ” HSTU মজার ইস্কুল ” । সংগঠনের পক্ষে এই অ্যাওয়ার্ড গ্রহন করে সংগঠনটির সভাপতি মৃন্ময় কুন্ডু দ্বীপ।
শুক্রবার (২৫ নভেম্বর) চট্টগ্রামের হোটেল সৈকতে এক বিশাল আয়োজনের মাধ্যমে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এ অ্যাওয়ার্ড প্রদান করে। জয় বাংলা অ্যাওয়ার্ড বিজয়ী ‘স্বপ্নযাত্রী ফাউন্ডেশন’-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের মধ্যে জাতীয়ভাবে মোট ১০টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।
স্বপ্নযাত্রী অ্যাওয়ার্ড কারা পাচ্ছেন তা নির্ধারণ করার দায়িত্ব ছিলো সম্মানিত জুরি বোর্ডের।জুরি বোর্ডে ছিলেনঃজনাব মোঃ ইলিয়াছ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ,জনাব মোঃ ইফতেখার মনির, চেয়ারম্যান, গণিত বিভাগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। জনাব সৈয়দ শামসুল তাবরীজ রাজস্ব কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। জনাব রিদুয়ান গণি, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। জনাব জাফর ইকবাল, সাধারণ সম্পাদক, সার্ক মানবাধিকার কমিশন, চট্টগ্রাম বিভাগ। জনাব মোঃ জাহিদ তানসির,মানবাধিকার কর্মী ও সংগঠক। জনাব মোঃ নজরুল ইসলাম জয়,সিনিয়র স্বেচ্ছাসেবী ও সংগঠক জনাব নুর তালুকদারমুন্না,জাতীয় পুরষ্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবী ও সংগঠক।
অনুষ্ঠানে স্বপ্নযাত্রী অ্যাওয়ার্ড – ২০২২ বিজয়ী, সংগঠনের সেরা স্বেচ্ছাসেবী, সেরা লিডার, সেরা শাখা, উদীয়মান সেরা শাখার হাতে সম্মাননা ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তৃতা প্রদানের সময় ‘HSTU মজার ইস্কুল’ এর বর্তমান সভাপতি মৃন্ময় কুন্ডু দ্বীপ শিশুদের জন্য ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে উদ্যোগ গ্রহণ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য,”নিরক্ষর মুক্ত দেশ গড়া, মজার ছলে শিখাবো মোরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু উদ্যমী তরুণের সহায়তায় ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় ‘HSTU মজার স্কুল’।স্কুলটির প্রতিষ্ঠাকালীন সময় থেকেই অসহায় এবং ভাগ্য বিড়ম্বনার শিকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো বিতরণ করে আসছে। পাশাপাশি নানান সামাজিক কর্মকাণ্ডে নিরলস ভূমিকা রেখে যাচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।