
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স ২য় বর্ষের নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষার রুটিন (সময়সূচি) প্রকাশ করা হয়েছে।
আজ সোমবার (৩ জানুয়ারি) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, অনার্স ২য় বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী ২৯ জানুয়ারি ২০২২ তারিখে এবং এ পরীক্ষা চলবে ১৫ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত।
প্রত্যেক বিষয়ের পরীক্ষা আরম্ভের সময় সকাল ০৯:০০ টা হতে শুরু হবে। পরীক্ষা একটানা চলবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট nu.ac.bd থেকে জানা যাবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।