স্বাস্থ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪০তম বিসিএস পরীক্ষা ২০১৮-এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন পদে নিয়োগের জন্য প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন। চলবে ৩০ জুন পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ঢাকার ৯টি কেন্দ্রে এই স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে আটটায় শুরু হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদফতরের এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

পিএসসির নেয়া প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্রও ছবিসহ সঙ্গে আনতে হবে। উল্লেখ্য, চলতি বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।