ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

চতুর্থ গণবিজ্ঞপ্তির দাবিতে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশনে যাচ্ছেন ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হবে। জানা গেছে, সম্প্রতি চতুর্থ গণবিজ্ঞপ্তি ইস্যুতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)- কে আলাদা আলাদা স্মারকলিপি দিয়েছেন গণবিজ্ঞপ্তি প্রত্যাশী দুটি গ্রুপ।
তবে নিজেদের প্রয়োজন বিবেচনায় তারা এখন এক কাতারে এসেছেন। আগামী ৬ ফেব্রুয়ারি সবাই মিলে আমরণ অনশনে যাচ্ছেন। বিষয়টি জানিয়ে শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী এম এ আলম ঢাকা পোস্টকে বলেন,
চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করব। আমরা আশা করছি, কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে দ্রুত সাড়া দিবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।