ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত বাগেরহাট জেলা হতে আগত শিক্ষার্থীদের সমন্বয়ে “সোহরাওয়ার্দী কলেজস্থ বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদ’র ১ম বারের মত কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন এ কমিটির অনুমোদনপত্রে সাক্ষর করেন :
উপদেষ্টা -চৈতি রায়, লেকচারার , ইংরেজী বিভাগ , সরকারি শহীদ সোহরাওয়ারদী কলেজ। কৃষ্ণ চন্দ্র মজুমদার : সহকারী অধ্যাপক ,সমাজকর্ম বিভাগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। আফরোনা বিথী : সহকারী অধ্যাপক , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে। জনাব মইনুল ইসলাম : সহকারী অধ্যাপক , দর্শন বিভাগ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
বুধবার (১৪ জুন) ঘোষিত এ কমিটির সভাপতি অত্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী কাজী মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোঃ রাজিবুল্লাহ।
সহ-সভাপতি জয় প্রকাশ (১৮-২০ সেশন) পদার্থবিজ্ঞান, যুগ্ম সাধারণ সম্পাদক – জান্নাতুন নাহার জয়া ( ২০-২১ সেশন ) সমাজকর্ম। যুগ্ম সাধারণ সম্পাদক – নাওফেল শাহরিয়ার (২০ – ২১) ,যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ( ২০ -২১)।
এছাড়াও নবগঠিত এ কমিটির সাংগঠনিক সম্পাদক : আসিফ চৌধুরী (২১ – ২২) , সাংগঠনিক সম্পাদক : নাদিম হাসান (২০ – ২১),সাংগঠনিক সম্পাদক : মিথিলা হায়দার (২০- ২১) দপ্তর সম্পাদক : গাজী মিল্লাত মাহমুদ (২১-২২), উপ দপ্তর সম্পাদক : রুবেল ভূঁইয়া (২১ – ২২) , প্রচার সম্পাদক : আশিকুল ইসলাম (২১-২২), উপপ্রচার সম্পাদক : আরিয়ান আহমেদ বাইজিদ (২১- ২২) ছাত্রী বিষয়ক সম্পাদক : মোসাঃ আসমা আক্তার ( ২০-২১), সহ-সম্পাদক বাইজিদ ইসলাম (২০- ২১) ।
উক্ত কমিটিটি এক বছরের জন্য স্থায়ী হবে।
নবগঠিত কমিটির সভাপতি কাজী মাহফুজুর রহমান বলেন, ” সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা ভর্তি পরিক্ষা দিতে ঢাকায় আসেন। তাদের মধ্যে বাগেরহাটের অনেক শিক্ষার্থী ও আসেন। তাদের সার্বিক সহযোগিতা করার লক্ষে আমাদের এ উদ্যোগ । আমরা বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবো “
উক্ত কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ রাজিবুল্লাহ, ” আমি অনেক দিন ধরে আমার একটা ইচ্ছা ছিলো সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে নিজ জেলা বাগেরহাট এর একটি ছাত্রকল্যাণ পরিষদ করা । সেই লক্ষে কাজ করে যাচ্ছিলাম। নিজ হাতে নিজের জেলা ছাত্রকল্যাণ পরিষদ গঠন করে আমার সেই ইচ্ছা পূরন করলাম।
অধিভুক্ত সাত কলেজে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভর্তি পরীক্ষা দিতে আসা বাগেরহাট জেলার ছাত্র ছাত্রীদের সাহায্য করা সহ সকল প্রকার সামাজিক কাজে আমরা অংশগ্রহণ করবো। বাগেরহাট জেলার সকল শিক্ষার্থীর অধিকার আদায়ে আমরা সর্বাত্মক চেষ্টা করব। এবং সব সময় তাদের পাশে থাকব ইনশাআল্লাহ “
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।