ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট- ২০২২ এর দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)প্রাইম ইউনিভার্সিটির বিপক্ষে ৪ রানে জয় লাভ করেছে।
টসে জিতে বুটেক্সের অধিনায়ক রিদোয়ান রাকিব ব্যাটিং এর সিদ্ধান্ত নেন এবং প্রতিপক্ষ দলকে ৭ ওভারে ১৪৩ রানের টার্গেট ছুড়ে দেন। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন শহিদুল ইসলাম। তিনি ১১ বলে ৪২ রান করেন।
জবাবে প্রাইম ইউনিভার্সিটি ৭ ওভারে ১৩৮ রান করেন।উত্তেজনামূলক শেষ ওভারে বুটেক্স ৪ রানের ব্যবধানে জয়ী হয়।
এই জয়ের জন্য বুটেক্সকে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। বুটেক্সের খেলোয়াড় মহিউদ্দিন পুলকের শেষ বলে ৫ রানের দরকার হলেও প্রাইম ইউনিভার্সিটি তা সংগ্রহ করতে ব্যর্থ হয়।
ম্যান অব দা ম্যাচ হন বুটেক্সের খেলোয়াড় শহীদুল ইসলাম
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।